দেওয়াল চাপা পড়ে মৃত

বাড়ির দেয়াল চাপা পড়ে আহত বাইক আরোহী।কালনা শহরে মহাপ্রভুপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডে মুষল ধারায় বৃষ্টির পর একটি পরিত্যক্ত বাড়ির পাশ দিয়ে এক বাইক আরোহী ওষুধ আনতে যাবার পথে একটি পুরনো পাঁচিল ভেঙে পরে, আহত হলেন সন্দীপ পাল নামের এক যুবক। জানা গেছে এদিন আনুমানিক শনিবার দুপুরবেলা মোটর বাইকে করে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকাই…

Read More

বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ঘাটালে বৈঠক সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার

ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, মহকুমা সেচ দপ্তরের আধিকারিক উজ্বল মাখাল, জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আশীষ হুদাইত,পৌরসভার চেয়ারম্যান তুহিন রেরা সহ প্রশাসনের আধিকারিকরা।

Read More

“মা দুর্গা-মা কালী ডাকলেই সব পাপ ধুয়ে যাবে?” – দুর্গাপুরে মোদির নতুন বঙ্গীয় ভূমিকায় প্রশ্নের ঝড়

দুর্গাপুরে শুক্রবারের সভা আসলে রাজনীতির মঞ্চ না, এক রূপকথার নাট্যমঞ্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উঠলেন, বাংলায় প্রণাম করলেন, বললেন “জয় মা কালী, জয় মা দুর্গা”। রামনাম? সে যেন আজ ছুটিতে! শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই একটা পরিবর্তনের গন্ধ পাওয়া যাচ্ছিল। এবার তা স্পষ্ট—বঙ্গ বিজেপিকে ‘বাংলা’ বানানোর মরিয়া প্রচেষ্টা শুরু। যাঁদের মুখে এতদিন শুধু…

Read More

দুর্গাপুর সফরে মোদি, বিজেপির অভ্যন্তরীণ ভাঙন স্পষ্ট দিলীপ ঘোষ থাকছেন না সভায়

দুপুরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই সফরের আগে থেকেই স্পষ্ট হয়ে উঠেছে বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ ফাটল। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, তিনি থাকছেন না এই সভায়। আজ, শুক্রবার দুপুর আড়াইটেয় দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সভা। এরই মধ্যে গোটা এলাকা ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার বলয়ে। সরকারি এবং…

Read More

লটারির নামে প্রতারণা! কোটি টাকার জালিয়াতিতে নাম জড়ালো প্রাথমিক শিক্ষক

লটারিতে কোটি টাকার প্রাইজ জেতা বাসিন্দাদের ‘ট্যাক্স রিফান্ড’-এর টোপ দিয়ে কোটি কোটি টাকার জালিয়াতি! প্রতারণার এমনই বিস্ময়কর অভিযোগ উঠেছে কোচবিহারের তুফানগঞ্জের এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। বুধবার আয়কর দপ্তরের আধিকারিকরা চারজন লটারিজয়ীকে জিজ্ঞাসাবাদ করার পর প্রতারণার পর্দাফাঁস হয়। সূত্রের দাবি, হলদিবাড়ির এক বেসরকারি ব্যাঙ্কের আধিকারিকও এই কেলেঙ্কারিতে জড়িত। অভিযোগ, যাঁরা লটারি জিতে কোটি টাকা পেয়েছিলেন, তাঁদের…

Read More

বাংলার অপমানে আগুন! সোনারপুরের রাজপথে জনতার ঢল প্রতিবাদে

ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে এবার উত্তাল সোনারপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন কলকাতার রাজপথে বাঙালির অধিকার রক্ষায় গর্জে উঠছে তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রেও ছড়িয়ে পড়ল সেই প্রতিবাদের আগুন। মঙ্গলবার গড়িয়া বরদাপ্রসাদ স্কুল থেকে ঢালুয়া একতা ক্লাব মাঠ পর্যন্ত আয়োজিত হল এক বিশাল প্রতিবাদ মিছিল। বিধায়ক ফিরদৌসী…

Read More

ডেবরায় জোড়া মৃত্যু! এক জনের মৃত্যু পুকুরে ডুবে, আর এক জনের দেহ উদ্ধার গলায় ফাঁস দেওয়া অবস্থায়

পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকে একদিনে জোড়া মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল স্থানীয় এলাকায়। একদিকে রাতের অন্ধকারে পুকুরে ডুবে মৃত্যু, অন্যদিকে সকালে মিলল ঝুলন্ত দেহ। দু’টি মৃত্যুই ঘিরে রহস্যের আবরণ, তদন্তে নেমেছে ডেবরা থানার পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মাধবপুর এলাকার বাসিন্দা শ্রীকান্ত ভঞ্জ (৬৫) মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে যান। স্থানীয়রা পরদিন সকালে তাঁর মৃতদেহ উদ্ধার…

Read More

শিঙাড়া-জিলিপি এখন রাজনীতির মেনুতে! কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

ধর্মতলার রাস্তা থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের ‘স্বাস্থ্যবিষয়ক’ বিজ্ঞপ্তি নিয়ে স্পষ্ট কটাক্ষ করলেন প্রধানমন্ত্রীকে না ছুঁয়ে, কিন্তু তীর ছুড়লেন ঠিক নিশানায়। একবার না, দু’বার না— বারবার একই প্রশ্ন: “কে শিঙাড়া, জিলিপি, সামোশা খাবে— সেটা আপনি ঠিক করবেন?” প্রশ্ন ছুড়ে তৃণমূল নেত্রী বললেন, “খাওয়ার ওপরেও যদি ফতোয়া জারি হয়, তাহলে মানুষের স্বাধীনতা কোথায়?” কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী,…

Read More

গোপন নোটিশে বাংলার গলা টিপে ধরার ছক, রাজপথে প্রতিবাদের আগুন জ্বালালেন মমতা

কলকাতার রাজপথ যেন হঠাৎ জেগে উঠল বাংলা ভাষার অধিকারের দাবিতে। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং—সাদা শাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাঁটছেন, তখন তাঁর পায়ের শব্দ যেন প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে দিল্লির দরবারে। কেন্দ্রীয় সরকারের সেই ‘গোপন বিজ্ঞপ্তি’ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এটা বাংলাকে চুপ করানোর চেষ্টা, আমরা রুখে দাঁড়াবই।” বিক্ষোভে তিনি শুধু রাজনৈতিক বার্তা দেননি, তুলে ধরেছেন সর্ব…

Read More

তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্যাকে জিজ্ঞাসাবাদ, সোনারপুর থানায় এক ঘণ্টা ধরে চলল প্রশ্নপর্ব

সোনারপুর: সোনারপুর থানায় এক ঘণ্টার কাছাকাছি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হল তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদারকে। অভিযোগ, রাজন্যা নিজেই ইমেল মারফত সোনারপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য লিগ্যাল নোটিশ পাঠায়। নির্ধারিত সময় অনুযায়ী তিনি সোনারপুর থানায় হাজির হলে, থানার এক মহিলা অফিসার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।…

Read More