সরকারি চাল আটা বাজারে বিক্রি! পুলিশি হানা গোডাউনে

রেশনের সরকারী আটা, চাল বেআইনিভাবে প্যাকেটজাত করে তা খোলা বাজারে বিক্রির অভিযোগে ডানকুনি থানার মৃগালা এলাকায় একটি গোডাউনে হানা চন্দননগর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও জেলা পরিষদের খাদ্য দফতরের। অভিযানে উদ্ধার কয়েকশো বস্তা আটা ও চালের বস্তা। ঘটনায় গোডাউনের মালিক শেখ জহিরউদ্দিন কে আটক করেছে পুলিশ।অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যাম্প লাগানো প্যাকেট ভর্তি আটা ও সরকারি…

Read More

গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা, মৃত্যু নিশ্চিত করতে একাধিক কোপ!

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এখানকার তৃণমূল নেতাকে গুলি করে খুন। মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার কোপানোর অভিযোগ।ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। তাঁকে বৃহস্পতিবার রাতে রাস্তায় গুলি করে দুষ্কৃতীরা। কম করে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। ভাঙড় থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজ্জাক। এলাকায় ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ বলেই পরিচিত…

Read More

কলেজে তৃণমূল নেতার বিয়ে?

এক সময় কাকদ্বীপের ছাত্র সংসদের রুমে বসেছিল বিয়ের আসর। দীর্ঘদিন পর সেই ছবি ভাইরাল হওয়ায় বিতর্ক দানা বেঁধেছে। ছবিতে দেখা গিয়েছে তৃণমূলের এক ছাত্র নেতা সংসদ রুমের ভিতরে বিয়ে করছেন। তাঁদের শুভদৃষ্টি হচ্ছে। সংসদের ভিতরে বেশ কয়েকজন ছাত্রছাত্রীও রয়েছে। এই ছবিটি প্রকাশ্যে আসতেই বিরোধীরাও প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, “ওই ছাত্র ও…

Read More

প্রসেনজিৎ ক্ষমা চাইলেন সাংবাদিককে বাংলা বলায় ধমক দেওয়ার জন্য: “আমি আঘাত পেয়েছি…”

এক সাংবাদিককে বাংলা ভাষায় প্রশ্ন করায় ধমক দেওয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুম্বইয়ে মালিক ছবির প্রচারে গিয়ে এক সাংবাদিক বাংলা ভাষায় প্রশ্ন করলে তিনি কড়া সুরে বলেন, “আপনি বাংলা বলার দরকার কী?”—এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয় এবং সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রসেনজিতের এমন আচরণে…

Read More

মমতার সঙ্গে নবান্নে টাটা কর্তা! সিঙ্গুর বিতর্ক পেরিয়ে নতুন লগ্নির বার্তা?

নতুন অধ্যায়ের ইঙ্গিত? দীর্ঘ ১৭ বছর পর মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টাটা সন্সের চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন। মঙ্গলবার দুপুরে নবান্নে দু’জনের মধ্যে গোপনীয় বৈঠক ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক ও শিল্প মহলে। পাশে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থও। বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে—সিঙ্গুর পর্ব পেরিয়ে টাটা গোষ্ঠী কি বাংলায় আবার লগ্নি করতে চায়? সরকারি সূত্রে মিলছে ইঙ্গিত, শিল্প,…

Read More

মমতার প্রতি সসম্মান, শুভেন্দুকে খোঁচা! দিলীপ ঘোষ বললেন, দল ছাড়ছি না, আমি বিজেপির সৈনিক

বিজেপি নেতা দিলীপ ঘোষ ফের একবার রাজ্য রাজনীতির কেন্দ্রে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্ব নিয়ে কটাক্ষ করে তিনি জানান, বিজেপিতেই থাকছেন তিনি। দলের মধ্যে ‘চেয়ারে বসতে না পাওয়া’ থেকে ‘বৈঠকে ডাক না পাওয়া’— একাধিক অভিমানের কথা অকপটে বলেন দিলীপ, যা ঘিরে নতুন করে দলবদলের জল্পনা ছড়ায়। তবে সেই জল্পনায়…

Read More

নীতি আয়োগের মানচিত্র কাণ্ডে রাজনীতি তুঙ্গে, কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় সরকারের একটি অফিসিয়াল রিপোর্টে পশ্চিমবঙ্গের পরিবর্তে বিহারের মানচিত্র বসানো হয়েছে! আর সেই গাফিলতি দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বক্তব্য, এটি কোনও সাধারণ প্রযুক্তিগত ভুল নয়— বরং বাংলার পরিচয় এবং মর্যাদায় সরাসরি আঘাত। নীতী আয়োগের ‘Summary Report for the State of West Bengal’— এই শিরোনামে প্রকাশিত নথিতে বাংলার ডেটার পাশে দেখানো হয়েছে বিহারের…

Read More

শিল্প সম্মেলনের ঘোষণা, নজরে বিধানসভা নির্বাচন! পুজোর পরই রাজ্যে বড় উদ্যোগের পরিকল্পনা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিল্প উন্নয়নের উপর জোর রাজ্য সরকারের। সেই লক্ষ্যেই পুজোর পর রাজ্যে আয়োজিত হতে চলেছে এক বিশেষ শিল্প সম্মেলন। মঙ্গলবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যে ‘সিনার্জি কমিটি’র ঘোষণা করেছিলেন, তার বৈঠক ছিল এদিন। সেই বৈঠকের পরই…

Read More

ধর্মঘটের দিন অফিসে হাজিরা না দিলে কাটা যাবে বেতন, শো-কজ়ের হুঁশিয়ারি রাজ্যের

বুধবার দেশজুড়ে ডাকা ধর্মঘটের বিরোধিতায় কড়া অবস্থান নিল রাজ্য সরকার। অর্থ দফতর সোমবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে, ধর্মঘটের দিন রাজ্যের সমস্ত সরকারি দফতর খোলা থাকবে এবং কর্মীদের স্বাভাবিক কর্মদিবসের মতোই উপস্থিত থাকতে হবে। কোনও ধরনের ছুটি নেওয়ার অনুমতি থাকবে না। এমনকি ক্যাজ়ুয়াল লিভ বা হাফ ডে ছুটিও দেওয়া হবে না। যদি কোনও সরকারি…

Read More

রাতের অন্ধকারে বিজেপির পঞ্চায়েত সদস্যের ফসল কেটে দেওয়ার অভিযোগ!

উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার রায়পুর মাঠপাড়া এলাকায় রাতের অন্ধকারে বিজেপির পঞ্চায়েত সদস্যের জমির ফসল কেটে দেওয়ার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে গিয়ে প্রশাসনকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানালেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি…

Read More