টিউশন থেকে বাড়ি ফেরা হল না!

পথেই সব শেষ। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় শোকের ছায়া মৃত কিশোরের পরিবার সহ এলাকা জুড়ে। সোমবার মর্মান্তিক এই দুর্ঘটনা দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার বারোডাঙ্গা এলাকায়। ঘটনার পর কিশোরকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য…

Read More

পুলিশকে সঙ্গে নিয়ে মহিলাদের চোলাই অভিযান!

এ এক বিরল ছবি। বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান। এই অভিযানে গ্রামের মহিলাদের পাশে পেল পুলিশ। পুরুলিয়ার কেন্দা থানা এলাকার বানসা গ্রামে বেআইনি চোলাই মদের বিরুদ্ধে আন্দোলনের নামে গ্রামের মহিলারা। আর সেই আন্দোলনে পুলিশ প্রশাসনকে পাশে পায় আন্দোলনকারী মহিলারা। এবার সেই বেআইনি মদের ঠিকানায় পুলিশকে নিয়ে গেল গ্রামের মহিলারাই। এদিন বানসা গ্রাম সংলগ্ন বেশ কিছু…

Read More

MURSHIDABAD: কালীঘাটে মমতার পাশে ফিরহাদ হাকিম। ধর্ম কারও একার নয়: মুখ্যমন্ত্রীর মুখে সম্প্রীতির বার্তা

মুর্শিদাবাদকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতার রাজনীতি দেখছে বাংলা। জ্বলছে আগুন। ভাঙা হচ্ছে পুলিশের গাড়ি। এই পরিস্থিতিতে তৃণমূল-বিজেপি-সিপিএম-কংগ্রেস, কেউ রাজনীতি করতে ছাড়ছে না। এই অবস্থায় কালীঘাটে স্কাইওয়াক উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমাররা।স্কাইওয়াকের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর মুখে ধর্মীয় সম্প্রীতির বার্তা। মুর্শিদাবাদের নাম না নিলেও মমতা বলেন, ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই।…

Read More

ঢেলে সাজলো কালীঘাট। বিশাল স্কাইওয়াকের উদ্বোধন মমতার

দক্ষিণেশ্বরের পর কালীঘাট। কথা মতো পয়লা বৈশাখের আগেই তৈরি হয়ে গেল কালীঘাট স্কাইওয়াক। গোটা স্কাইওয়াকে আলোকসজ্জা। নবরূপে সুসজ্জিত কালীমন্দিরও। কালীঘাট স্কাইওয়াকের বৈশিষ্ট্য হল – স্কাইওয়াকের দৈর্ঘ্য ৪৩৫ মিটার। প্রস্থ ১০.৫ মিটার। স্কাইওয়াকের ভেতরেই পুজোর ডালার দোকান। স্কাইওয়াক তৈরিতে খরচ ৮২ কোটি টাকা। মন্দিরের নতুন সোনার চূড়া তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ৯৯ শতাংশ খরচে স্কাইওয়াক…

Read More

মুর্শিদাবাদে আগুন! শান্তি রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর

আগুন জ্বলছে মুর্শিদাবাদে। সকলকে শান্তি রক্ষার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “সবার কাছে আবেদন, সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।…

Read More

রাস্তায় কিডন্যাপের চেষ্টা!

রাস্তা থেকে ১০ বছরের এক ছেলেকে কিডন্যাপের চেষ্টার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের গেঁওখালিতে চাঞ্চল্য। অপহৃতের চিৎকারে মানুষজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে সূত্র মারফৎ জানা যায়। তাদের পাকড়াও করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, পুর্ব মেদিনীপুরের গেঁওখালি…

Read More

মুর্শিদাবাদে নামলো আধা সামরিক বাহিনী

মুর্শিদাবাদে নামলো আধা সামরিক বাহিনী। ওয়াকফ বিলের প্রতিবাদে সরগরম হয়ে ওঠে মুর্শিদাবাদ। সুতি এবং সামশেরগঞ্জে রাস্তায় আগুন জলে। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তিনজনের খুনেরও অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী মোতায়নের পক্ষে রায় দেন হাইক। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরী কেন্দ্রীয় বাহিনী…

Read More

পুলিশের সংযমকে দুর্বলতা ভাববেন না! মুর্শিদাবাদের ঘটনায় বার্তা রাজ্য পুলিশের

অশান্ত মুর্শিদাবাদ। আগুন সুতি, সামশেরগঞ্জ। গোটা ঘটনায় শনিবার সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি আইনশৃঙ্খলা। ডিজি মনোজ ভার্মা জানান, পুলিশের সংযমকে দুর্বলতা ভাববেন না। মানুষের জীবন রক্ষার দায়িত্ব পুলিশের। প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। কেউ আইন হাতে তুলে নেবেন না। গুজব ছড়িয়ে পরিস্থিতি খারাপ করবেন না। পুলিশকে সহযোগিতা করুন। চরম পর্যায়ে পৌঁছলে…

Read More

প্রয়াত ‘চাষার ব্যাটা’, যাঁর হাতে মন্ত্রিত্ব ছিল বাম-তৃণমূল দুই আমলেই!

শুক্রবার গ্রামের বাড়ি ভাঙড়ের বাঁকড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। বার্ধক্য জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন। প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে রাজ্য সরকার অর্ধ দিবস ছুটি ঘোষণা করে। নিজেই নিজেকে বলতেন তিনি “চাষার ব্যাটা”। পরনে সব সময় গলায় গামছা থাকতো। ৩১ শে জুলাই ১৯৪৪ সালে তার জন্ম।…

Read More

পাহাড়ে পর্যটকদের সুরক্ষায় বড় পদক্ষেপ

পাহাড়ে পর্যটকদের কথা মাথায় রেখে নয়া সিদ্ধান্ত দমকল দপ্তরের। মূলত পর্যটকদের সুরক্ষায় জোর দেওয়ার নির্দেশ দফতরের কর্তাদের। প্রতিটি হোটেলের ফায়ার লাইসেন্স বাধ্যতামূলক। নিয়মিত তা পর্যবেক্ষণ করতে হবে। এমনকী ছোটো ছোটো হোটেল এবং রেস্তোরাঁ গুলির ক্ষেত্রেও লাইসেন্স বাধ্যতামূলক। সেক্ষেত্রে অনলাইনে আবেদন করা যেতে পারে। শুক্রবার দার্জিলিংয়ে দপ্তরের আধিকারিক, জেলা প্রশাসন এবং জিটিএ’র কর্তাদের নিয়ে বৈঠকের পর…

Read More