তালিবানের নারী-বিরোধী সিদ্ধান্তে ক্ষোভ তসলিমা নাসরিনের, দিল্লির সাংবাদিক সম্মেলন ঘিরে বিতর্ক

Spread the love


দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ না জানানোয় ফের বিতর্কে জড়াল তালিবান সরকার। আর সেই ঘটনায় ক্ষোভে সরব হলেন বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এক্স হ্যান্ডেলে তসলিমা লিখেছেন, “তালিবানরা মেয়েদের মানুষ বলেই মনে করে না, তাই তাদের কোথাও দেখতে চায় না।”

তসলিমার দাবি, আফগানিস্তানে মেয়েদের শিক্ষা, কাজ বা জনজীবনে অংশগ্রহণ সম্পূর্ণভাবে দমন করা হচ্ছে। তিনি লিখেছেন, “তালিবানদের চোখে মেয়েরা শুধু ঘর, সন্তান আর স্বামীর যত্নে সীমাবদ্ধ। তাদের জীবনে স্বাধীনতার কোনও স্থান নেই।”

লেখিকা আরও বলেন, “যে পুরুষ সাংবাদিকরা এই বৈষম্যমূলক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, তাঁদের বিবেক কোথায় গেল? তাঁদের উচিত ছিল তাৎক্ষণিকভাবে ওয়াক আউট করা।”

তসলিমার মতে, নারী-বিরোধী মানসিকতা নিয়েই টিকে আছে তালিবান শাসন। তাই এমন একটি রাষ্ট্রকে কোনও সভ্য দেশ বা সরকার কখনও স্বীকৃতি দেওয়া উচিত নয়। তাঁর মন্তব্যে কূটনৈতিক মহলে তৈরি হয়েছে আলোড়ন, বিশেষত যখন দিল্লির উপর উঠেছে তালিবান তোষণের অভিযোগ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *