বিশ্বসুন্দরীর মুকুট জয় করলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা

Spread the love

বিশ্বসুন্দরীর মুকুট উঠলো থাইল্যান্ডের তরুণী ওপাল সুচাতা চুয়াংস্রীর মাথায়। ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ৭২তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০৮টি দেশের সুন্দরীদের হারিয়ে এই গৌরব অর্জন করেন ২১ বছর বয়সী ওপাল।

এই প্রথমবারের মতো থাইল্যান্ডের কেউ মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেন। প্রতিযোগিতার ফাইনালে নিজের বুদ্ধিমত্তা, মানবিক উদ্যোগ ও ব্যক্তিত্ব দিয়ে বিচারকদের মুগ্ধ করেন ওপাল।

থাইল্যান্ডের ফুকেট প্রদেশে জন্ম নেওয়া ওপাল বর্তমানে থাম্মাসাত বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করছেন। থাই, ইংরেজি এবং চীনা ভাষায় দক্ষ ওপাল ১৬ বছর বয়সে স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করেন। সেই অভিজ্ঞতা থেকেই গড়ে তোলেন ‘Opal for Her’ নামের একটি সামাজিক প্রকল্প, যা ক্যান্সার সচেতনতা ছড়িয়ে দেওয়ায় কাজ করে।

মিস ওয়ার্ল্ড ২০২৫ প্রতিযোগিতায় অন্যান্য বিজয়ীরা:

প্রথম রানার-আপ: হ্যাসেট ডেরেজে (ইথিওপিয়া)

দ্বিতীয় রানার-আপ: মায়া ক্লাজদা (পোল্যান্ড)

তৃতীয় রানার-আপ: অরেলি জোয়াকিম (মার্টিনিক)

বিশ্ব মঞ্চে নারীর ক্ষমতায়নের প্রতীক হয়ে উঠেছেন ওপাল সুচাতা। তাঁর এই জয় থাইল্যান্ডের পাশাপাশি গোটা এশিয়ার জন্য এক গর্বের মুহূর্ত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *