আর জি করে নিহত চিকিৎসক তরুনীর ডেথ সার্টিফিকেট অবশেষে পেলেন তার বাবা-মা

Spread the love

মৃত্যুর প্রায় আট মাস পর স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম নিজে বুধবার সোদপুর নাটাগড়ে তার বাড়িতে গিয়ে তরুণীর বাবার হাতে তুলে দেন ডেথ সার্টিফিকেট। এক দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে এই শংসাপত্র পাওয়া গেল।

গতবছর আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক তরুনীর দেহ ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। গ্রেপ্তার হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয়। আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত।

এত কিছু হয়ে গেলেও নির্যাতিতার পরিবার ডেথ সার্টিফিকেট পায়নি গত ৮ মাসে। অবশেষে রাজ্য সরকার তার পরিবারের হাতে এই সার্টিফিকেট তুলে দেয়।

সার্টিফিকেট পেয়ে নিজের তার বাবা জানান, স্বাস্থ্য সচিব পরবর্তী অন্য কপি দরকার হলে ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। এই সার্টিফিকেট জন্ম মৃত্যু তথ্য পোর্টালে আপলোড করা হয়ে গিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *