ব্যাংক কর্মীর দেহ উদ্ধার

Spread the love

সমবায় ব্যাংকের মধ্যেই শৌচালয়ে সামান্য লোহার ক্লিপে গলায় গামছা বাধা অবস্থায় বসে ব্যাংক কর্মীর অস্বাভাবিক মৃতদেহ যা ঘিরে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে।

মৃতের পরিবারের অভিযোগ খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নদীয়ার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের, তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

ব্যাংকের মধ্যেই ব্যাংক কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ধীরে চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে।
পরিবারের অভিযোগ, এটা আত্মহত্যা নয়, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের মোল্লাবেড় সমবায় ব্যাংকের।
জানাযায় দীর্ঘদিন ধরেই ওই সমবায় ব্যাংকে অসিত বিশ্বাস ম্যানেজার হিসেবে কাজ করতেন। দিন কয়েক আগে কোন অজানা কারণে একপ্রকার বল প্রয়োগ করে অসিত বিশ্বাসকে ম্যানেজার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
দুজন ব্যাংক কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *