ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে গাঁজা সহ ধৃত

Spread the love

ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে গাঁজা সহ ধৃত

 

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে বিরাট সাফল্য। ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে গাঁজা সহ ধৃত ২। শনিবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে অভিযান চালায় এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান চালানো হয়। উড়িষ্যা থেকে প্রায় আড়াই কিলো গাঁজা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে পাচার করার খবর ছিল পুলিশের কাছে।। সেইমতো অভিযান চালানো হয়। একটি গাড়ি থেকে উদ্ধার হয় গাঁজা। এগুলি সিমেন্ট এবং বালির বস্তার মধ্যে ভরা ছিল। গাঁজা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। একজন গোলাম মোরসালিন। বয়স ৪১। বাড়ি মুর্শিদাবাদে। আরেকজন স্বপন দাস বাড়ি উত্তর ২৪ পরগনার খড়দার রহড়ায়। বয়স ৫৩। প্রত্যেককেই বিধাননগর আদালতে হেফাজতে আবেদন করে পুলিশ। তাদের ১০ দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত। উদার হওয়া গাজার অংক ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ লক্ষ টাকা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *