পুলিশ চেকিং পয়েন্টের সামনে থেকেই আস্ত ট্রাক চুরির ঘটনা জলপাইগুড়ির ধূপগুড়িতে।ঘটনায় চাঞ্চল্য।
ধূপগুড়ি স্টেশন সংলগ্ন পুলিশ চেকিং পয়েন্ট এর উল্টো পাশেই ধূপগুড়ি পৌরসভার তরফে ট্রাক পার্কিং এর টার্মিনাস তৈরি করা হলেও এখনো পর্যন্ত অর্ধ সমাপ্ত কাজ থাকায় ট্রাক চালকরা পার্কিং এর বাইরে জাতীয় সড়কের পাশে ট্রাক রাখেন। আর এতেই ঘটে গেল বিপত্তি।
এদিকে এই সড়ক ধরেই যোগাযোগ উওর পূর্ব ভারতের সঙ্গে,অপরদিকে চ্যাংড়া বান্ধা স্থল বন্দর।
এদিন গাড়ির মালিক ট্রাক টার্মিনার্সের সামনে এসে দেখতে পায় তার গাড়ি সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি করলেও গাড়ি না মেলায় সে বুঝতে পারে গাড়ি চুরি হয়ে গিয়েছে। গাড়ির মালিক জানান ট্রাক পার্কিংয়ের জন্য ধূপগুড়ি পৌরসভা তরফ থেকে কাজ চলছে দীর্ঘদিন ধরে তা অসমাপ্ত হওয়ার কারণেই রাস্তার উপরে গাড়ি রাখা হয়েছিল। উল্টো পাশেই পুলিশ নাকা চেকিং থাকা সত্ত্বেও গাড়ি চুরি হয়ে যাওয়ায় চিন্তায় পড়েছে চুরি যাওয়া গাড়ির মালিকসহ অন্যান্য গাড়ি ব্যবসায়ীরা।


