সেলফি কাড়ল প্রাণ!

Spread the love

সেলফি তুলতে গিয়ে রেললাইনে প্রাণ হারালেন দুই যুবক।
মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ ও ভগবানগোলার মাঝামাঝি মাইলবাসা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। রেললাইনের ধারে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দুই অজ্ঞাত যুবকের।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুই যুবক রেললাইনের পাশে মোবাইলে ছবি তুলছিলেন। সেই সময় আচমকা একটি ট্রেন ছুটে আসে এবং সোজা ধাক্কা মারে। একজন ঘটনাস্থলেই মারা যায় । অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *