লরির ধাক্কায় মৃত্যু

Spread the love

দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার মল্লিকপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সোমবার সকালে মালবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় আতাবুর শেখ (২৪)-এর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার ভাই শাহজাদা শেখ।পুলিশ সূত্রে জানা যায়, রামনগর থানার নুরপুরের দেওয়ানতলার বাসিন্দা দুই ভাই আতাবুর ও শাহজাদা জুট মিলে কাজ করতেন। প্রতিদিনের মতোই সোমবার তারা বাইকে চেপে বজবজের জুট মিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে ফলতা থানার মল্লিকপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি তাদের ধাক্কা মারে। স্থানীয়রা দ্রুত আহত দুই ভাইকে উদ্ধার করে ডায়মন্ড হারবার গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আতাবুরকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত শাহজাদা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। ইতিমধ্যেই আতাবুরের দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *