মুখোমুখি ২ বাইকের সংঘর্ষে আহত দুইজন। ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার শিববাড়ি পেট্রোল পাম্পের পাশে। ঘটনায় আহত যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
হাসপাতাল সূত্রে খবর, আহত ওই যুবকের নাম কলিমুদ্দিন আলী (২৮) বাবা নুর মিয়া বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দেবীপুর এলাকায়।অপরজনের নাম সাগর মিয়া।
জানা গিয়েছে, গঙ্গারামপুরের শিববাড়ি পেট্রোল পাম্প এলাকায় মুখোমুখি দুই মটর বাইকের সংঘর্ষ হয়, ঘটনায় আহত হয় কলিমুদ্দিন আলী ও সাগর মিয়া।
পথ দুর্ঘটনা দেখতে পেয়ে এলাকার স্থানীয় মানুষেরা ছুটে এসে ওই দুই যুবককে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে সেখানে চলছে তাদের চিকিৎসা।
3


