দুই ভাইয়ের ডুবে মৃত্যু

Spread the love

মেমারী থানার দেবীপুর পূর্ব কাশিয়াড়া এলাকায় শোকের ছায়া।

দুই শিশুর মর্মান্তিক পরিণতিতে সমগ্র এলাকা শোকস্তব্ধ।

পুলিশসূত্রে জানা গেছে,মৃত রাজদীপ হাজরা(৪) ও সৌভিক হাজরা(৪) দুই খুড়তুতো ভাই। দুজনে একসাথে মঙ্গলবার দুপুর নাগাদ বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিলো।কিছুটা সময় কেটে যাওয়ার পর তাঁদের দেখতে না পেয়ে খোঁজ খবর শুরু করতেই পুকুরের জলে একসাথে দুজনকে ভাসতে দেখে তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মেমারী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরের জলে পড়ে যাওয়াতেই জলে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর বলে পুলিশের প্রাথমিক অনুমান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *