দুজন ব্যবসায়ীর বিরুদ্ধে যাদবপুরে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। যাদবপুর থানায় এফ আই আর দায়ের করা হয়েছে শুক্রবার রাতে। তার ওপর ভিত্তি করেই এক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে নিজেদের পরিচয় গোপন রেখে নিজেদের সঙ্গে আলাপ করেন এই দুই অভিযুক্ত। ওই দুই তরুণীকে বেশ কয়েকবার তারা ধর্ষণ করেন বলেও অভিযোগ। অভিযুক্তরা ধর্ষণের বিষয়টি গোপন রাখার জন্য নির্যাতিতাদের হুমকি দেন বলে অভিযোগ।
ওই দুই তরুণী সিনেমায় অভিনয়ে আগ্রহী ছিলেন। দুই অভিযুক্ত অভিনয়ের সুযোগ করে দেবেন বলে তাদের সঙ্গে আলাপ জমিয়েছিলেন। অভিযুক্তদের একজন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা। অন্যজন নৈহাটির বাসিন্দা। পেশায় দুজনেই ব্যবসায়ী। নির্যাতিতা তরুণীদের কাছে নিজেদের চিত্রগ্রাহক বলে পরিচয় দিয়েছিলেন তারা।
ধর্ষণের ঘটনা, নির্যাতিতাদের গোপন করার কথাও বলেন অভিযুক্তরা। কিন্তু শেষ পর্যন্ত নির্যাতিতাদের পরিবারের পক্ষ থেকে যাদবপুর থানায় এফ আই আর দায়ের করা হয়। একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে ইতিমধ্যে। শনিবার তাকে পুলিশে বাজাতে পাঠানো নির্দেশ দিয়েছে শনিবার তাকে পুলিশে বাজাতে পাঠানো নির্দেশ শনিবার তাকে পুলিশে বাজাতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। অন্য একজন এখনো পলাতক।


