ইস্ট ওয়েস্ট মেট্রো রুট রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছু দিন বন্ধ থাকবে। আপাতত মেট্রো কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মেট্রো বন্ধ রাখা নির্দেশ দিয়েছে। এই অবস্থায় রাজ্য পরিবহন দপ্তরের অনুরোধে নতুন শাটেল রুট চালু করল বেসরকারি পরিবহন সংস্থা ‘উবের’। এই পরিষেবা পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে। ১৩ ই মার্চ পর্যন্ত এই পরিষেবা চলবে। শিয়ালদহ থেকে নিউটাউনের মধ্যে এই পরিষেবা পাওয়া যাবে।
প্রতিদিন সকাল সাতটা থেকে ১১ টা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই শাটেল পরিষেবা পাওয়া যাবে। ১৫ মিনিট অন্তর অন্তর চলবে বাস। অ্যাপ এর মাধ্যমে অগ্রিম আসন বুক করতে পারবেন যাত্রীরা।
ভারতে উবের শাটেল প্রধান অমিত দেশপান্ডে জানিয়েছেন, “কলকাতায় উবের শাটেল চালু করার পর থেকে যাত্রীদের কাছ থেকে ব্যাপকভাবে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে।” এজন্য পরিবহন দপ্তর কেউ ধন্যবাদ জানিয়েছেন দেশপান্ডে মহাশয়।


