কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচা। ক্যামেরার ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায়। তারকাদের ভিড়ে হঠাৎ সবাই থমকে গেল।উর্বশী রাউটেলা, গাঢ় কালো রাজকীয় গাউনে উপস্থিত। পোশাকটি ঝকমকে, ডিজাইন অনবদ্য।
সবাই প্রশংসায় মুখর, ঠিক তখনই কেউ একজন ফিসফিস করে বলল, “ওটা কি ছেঁড়া?”তার বাঁ কাঁধের নিচে ড্রেসের জাল অংশে একটি ছোট ছিঁড়ে যাওয়া দাগ। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।

কেউ হাসল, কেউ ট্রল করল, কেউ বলল ‘পাবলিসিটি স্টান্ট’। অথচ উর্বশী? হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকলেন, মাথা উঁচু করে।ছেঁড়া ড্রেসটা নিয়ে যতই আলোচনা হোক, তার আত্মবিশ্বাসের কোনো ছেঁড়া ছিল না।


