সেতুর রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত হয়েছে। রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশ জানিয়েছে, যানজট এড়াতে বিকল্প রুটে গাড়ি চালানোর ব্যবস্থা করা হয়েছে।
এজেসি রোড, হেস্টিংস ক্রসিং, সিজিআর রোড, কেপি রোড ও খিদিরপুর দিক থেকে আসা গাড়িগুলিকে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। প্রয়োজনীয় মোড় ঘুরে নির্দিষ্ট পথে গাড়ি পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সেতু বন্ধ থাকলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়বেন। তবে সংস্কার না করলে বিপদের সম্ভাবনা রয়েছে। প্রতিদিন হাজার হাজার গাড়ি এই সেতু দিয়ে চলাচল করে। হাওড়া ও কলকাতার সংযোগের অন্যতম মাধ্যম হওয়ায়
৩৩ বছর বয়সি এই সেতুটি দেশের দীর্ঘতম কেবল সেতু। নির্মাণে ব্যবহৃত কেবল ও অন্যান্য যন্ত্রাংশ অনেকটাই পুরনো হয়ে গিয়েছে। তাই সেগুলি বদল করা জরুরি হয়ে পড়েছে। সেই কারণেই রবিবার দিনভর বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।



