প্রকাশ্য দিবালোকে দুই নাবালককে বেধড়ক পেটানো হচ্ছে দড়ি দিয়ে বেঁধে! তাদের হাতে রয়েছে বন্ধুক! ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। ঘটনাকে ঘিরে বিতর্ক

Spread the love

জানা গিয়েছে শুক্রবার দুপুরে দাঁতন দু’নম্বর ব্লকের রসুলপুর গ্রামে দেশলাই কিনতে গিয়েছিল দুই নাবালক। দোকান বন্ধ থাকায় সেই সময় দোকান ভাঙচুরের চেষ্টা চালায় তারা। হাতে বন্দুক উঁচিয়ে ভীতি প্রদর্শনেরও চেষ্টা করে। এরপরই স্থানীয়রা তাদের ধরে দড়ি দিয়ে বেঁধে গণধোলাই দেয়। খবর পৌঁছায় দাঁতন থানার পুলিশের কাছে। ইতিমধ্যেই এই ঘটনায় দুজন নাবালকে আটক করেছে দাঁতন থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুজনের বাড়ি দাতনের সাবরা এলাকায়। এই ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। ঘটনা অনভিপ্রেত বলে দাবি শাসক দল তৃণমূলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বন্ধুক ওই নাবালকদের হাতে ছিল তা এয়ারগান। ভীতি প্রদর্শনের জন্যই এয়ারগান ব্যবহার করা হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *