দুরন্ত সেঞ্চুরি পাকিস্তানের বিরুদ্ধে হাঁকিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথম পাজে উঠে এলেন বিরাট কোহলি। শুভমান গিল – ও নিজের জায়গা পাকা করে নিলেন ক্রমতালিকা শীর্ষে। এখনো পর্যন্ত আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথম ১৫ তে ৫ জন ভারতীয় রয়েছেন।
বিরাট কোহলি সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন পাকিস্তান ম্যাচের আগে। কিন্তু সমালোচকরা এখন অন্য সুর গাইছেন। মহাযুদ্ধের দেশকে জেতানোর পর রিকি পন্টিং থেকে শুরু করে সকলেই কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ। রিকি পন্টিং অবশ্য বলেছেন, “পঞ্চাশ ওভারের ক্রিকেট এ বিরাটের থেকে সেরা ক্রিকেটার আমি অন্তত দেখিনি।”
মহাযুদ্ধে দলকে জেতানোর পরই বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম ৫ এ উঠে এলেন বিরাট। টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি কোহলি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান। ১১১ বলে ১১০ রানের ইনিংস খেলার পরেই ওয়ানডে রাঙ্কিংয়ের ৬ নম্বর থেকে উঠে এলেন ৫ নম্বরে।


