গাঁজা উদ্ধার!

Spread the love

পতিরামে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই পাচারকারী বুধবার রাতে আমতলা মোড় থেকে গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ল দুই যুবক। উদ্ধার হয়েছে ১৪ কেজি ৪৭২ গ্রাম গাঁজা। শিলিগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুরে আসছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে পতিরাম থানার পুলিশ একটি বিশেষ দল গঠন করে নজরদারি চালায়। শিলিগুড়ি থেকে সরকারি বাসে রওনা দিয়ে তারা পতিরামে পৌঁছায়। এরপর টোটো করে ইছামতির দিকে যাওয়ার সময় আমতলা মোড়ে আগে থেকে ওঁত পেতে থাকা পুলিশ তাদের ধরে ফেলে। ধৃতরা কুমারগঞ্জ থানার ইছামতি দাসপাড়ার বাসিন্দা সুশান্ত দাস ও প্রণব রায় । টোটো চালকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *