প্লাস্টিকের পাপোশের আড়ালে গাঁজা পাচার রুখলো বীরভূমের রামপুরহাট থানার পুলিশ।গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে এক দুষ্কৃতী, ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর রামপুরহাট থানার নিউটাউন ও প্রতাপপুর মোড় সংলগ্ন এলাকায় । পুলিশ সূত্রে জানা যায় শিলিগুড়ি থেকে একটি সরকারি বাসে করে এক দুষ্কৃতী প্লাস্টিকের পাপোশের ভিতর লুকিয়ে গাঁজা গলি পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসছিল।গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ হানা দেয় সেই সরকারি বাসে। সেখানেই দেখা যায় প্লাস্টিকের পাপোশের ভিতরে গাঁজা গুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তিনটি বান্ডিলে প্রায় আনুমানিক ৪০ থেকে ৫০ কিলো গাঁজা মজুদ ছিল বলে জানা যায়। ইতিমধ্যেই রামপুরহাট থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে।এই ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।
প্লাস্টিকের পাপোশের আড়ালে গাঁজা পাচার?


