ডিজিটাল স্ট্রাইক! ৪ মাস থেকে বন্ধ ডিম ও সবজির বিল! সিডিপিও অফিস ঘেরাও

Spread the love

ডিজিটাল স্ট্রাইক! ৪ মাস থেকে বন্ধ ডিম ও সবজির বিল! সিডিপিও অফিস ঘেরাও। বিক্ষোভে পশ্চিমবঙ্গ অঙ্গন‌ওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির।স্মার্টফোন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলে দাবি। দেওয়া হয়নি ইনসেনটিভ ও রিচার্জের বিল। এই অবস্থায় ১৪ মাস ডিজিটাল স্ট্রাইক করেছেন অঙ্গন‌ওয়াড়ি সহায়িকা ও কর্মীরা। ডিজিটাল স্ট্রাইকে গিয়েই বিপত্তি। ডিসেম্বর থেকে বন্ধ ডিম ও সবজির বিল। বিল বন্ধের বিরুদ্ধে সিডিপিও দফতর ঘেরাও করে বিক্ষোভ পশ্চিমবঙ্গ অঙ্গন‌ওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির। এদিন খড়িবাড়ির সিডিপিও অফিস ঘেরাও কর্মসূচি পালন করছে অঙ্গন‌ওয়াড়ি কর্মী ও সহায়িকারা। দ্রুত বকেয়া বিল পরিশোধ না করা হলে আগামী এপ্রিল মাস থেকে প্রতি সেন্টারে ডিম ও সবজি বন্ধ করার হুঁশিয়ারি। এদিন আশ্বাস না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে জানিয়ে দিয়েছেন সংগঠনের সদস্যরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *