প্রশাসনিক কাঠামো মজবুত করতে ডব্লিউবিসিএস ক্যাডারে ব্যাপক পদসৃষ্টি, বাড়ছে যুগ্মসচিব থেকে বিশেষ সচিব স্তরের পদ

Spread the love

রাজ্য প্রশাসনকে আরও সক্রিয়, গতিশীল ও শক্ত ভিতের উপর দাঁড় করাতে ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) ক্যাডারের অফিসারদের জন্য একগুচ্ছ উচ্চপদ তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, যুগ্মসচিব স্তরে ১০০টি নতুন পদ এবং বিশেষ সচিব বা স্পেশাল সেক্রেটারি স্তরে অতিরিক্ত ৪০টি পদ সৃষ্টি করা হচ্ছে। একই সঙ্গে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরেও পদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পদসৃষ্টির ফলে রাজ্য ক্যাডারের অফিসারদের প্রশাসনের শীর্ষস্তরে অংশগ্রহণ আরও বাড়বে। দীর্ঘদিন ধরে পদোন্নতির সুযোগ সীমিত থাকায় ডব্লিউবিসিএস ক্যাডারে যে স্থবিরতা তৈরি হচ্ছিল, তা কাটাতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। নতুন পদ তৈরি হওয়ায় অভিজ্ঞ ও যোগ্য অফিসারদের উচ্চতর দায়িত্বে আনার সুযোগ তৈরি হবে, যা নীতিনির্ধারণ ও প্রশাসনিক কাজের গতি বাড়াবে।

পদোন্নতির সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অফিসারদের বেতন ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে। ফলে আর্থিকভাবে যেমন লাভবান হবেন ডব্লিউবিসিএস অফিসাররা, তেমনই রাজ্য প্রশাসন পাবে আরও দক্ষ ও শক্তিশালী নেতৃত্ব। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রশাসনিক কাঠামোকে দীর্ঘমেয়াদে আরও কার্যকর করে তুলবে বলেই মত প্রশাসনিক বিশেষজ্ঞদের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *