স্কুলে বেতন না দেওয়ার অভিযোগ

Spread the love

রাজ্য সরকারের অনুমোদন প্রাপ্ত রাজবংশী ভাষার স্কুলগুলির শিক্ষক নিয়োগ ও শিক্ষকদের বেতন না পাওয়ার অভিযোগ। আর এই অভিযোগ তুলে রাজবংশী সংগঠন দি গ্রেটার কোচবিহার পিউপিলস এসোসিয়েশনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে অনির্দিষ্টকালের জন্য ডিএম অফিসের সামনে গণ অবস্থানের ডাক দেওয়া হলো। এই গণ অবস্থানে আসা নেতৃত্বদের দাবি দীর্ঘদিন ধরে রাজবংশী ভাষার স্কুলগুলির শিক্ষক শিক্ষিকারা বেতন পাচ্ছেন না বারবার জানিও প্রশাসন সেই বিষয়ে কোন ভুরুক্ষেপ করছে না বলে তারা আজ গণ অবস্থান করতে বাধ্য হয়েছেন। দাবি না মানলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। এখনো অবস্থান চলছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *