বাড়িতে মধুচক্র!

Spread the love

বাড়ির চার দেয়ালের আড়ালে চলছিল মধুচক্র। পুলিশের হানায় ফাঁস হল সব রহস্য নওদায় মধুচক্রের আসর থেকে ধৃত ১১ জন, পুলিশের জালে বাড়ির মালিক সহ একাধিক যুবক ও মহিলা। মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত ১৫ মাইল এলাকার রঘুনাথপুর গ্রামে এক গোপন সূত্রে হানা দিয়ে মধুচক্রের পর্দাফাঁস করল নওদা থানার পুলিশ।সোমবার সকালে অভিযান চালিয়ে ১৫ মাইল রঘুনাথপুর এলাকার বাসিন্দা মৌসুমী বিবির বাড়ি থেকে মোট ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ৪ জন মহিলা ও ৭ জন পুরুষ রয়েছেন। ধৃত সাতজন পুরুষের বাড়ি নওদা থানা এলাকায় বলে জানা যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ।অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে চারটি মোটর বাইক, সাতটি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে ৮ জনকে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয়। বাকি তিনজন মহিলাকে বহরমপুর ওয়ানস্টপ সেন্টারে পাঠানো হয়। এবং ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *