খুনের মামলায় চার্জশিট পেশ করার ৭ মাসের মধ্যে যাবজ্জীবন সাজা হল উলুবেড়িয়া মহকুমা আদালতে।
গত বছর ১২ ই এপ্রিল চেঙ্গাইল কলাবাগান এলাকায় বাইকের আওয়াজ কে কেন্দ্র করে দুই দলের মধ্যে বচসা কে কেন্দ্র করে রাস্তাতেই কুপিয়ে খুন হয়েছিল বাপন মান্না নামে এক যুবক।
সেই মামলায় অভিযুক্ত আকাশ জানার যাবজ্জীবন কারাদণ্ড পাশাপাশি বাপন মান্নার পরিবারকে ৫০ হাজার টাকা সাহায্য অনথায় আর ও ৬ মাস কারাদন্ডের নির্দেশ দিল উলুবেড়িয়া মহকুমা আদালত।
মামলার সরকারি আইনজীবী দেব রঞ্জন ভট্টাচার্য বলেন আকাশ জানার বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ প্রমান হয়, আজ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করেছে।
এই মামলা গত ডিসেম্বর মাসে চার্জ গঠন হয়, মাত্র সাত আট মাসের মাসের মধ্যেই সাজা ঘোষনা হল।


