দোলের দিন মদ্যপ দেখলেই ব্যবস্থা নেবে পুলিশ!

Spread the love

দোলের দিন মদ্যপ দেখলেই ব্যবস্থা নেবে পুলিশ!

দোলের আগে হুগলি গ্রামীণ পুলিশের পানশালা ধাবায় অভিযান। ইতিমধ্যে গ্রেফতার ৩ জন। আটক একাধিক বিদেশি মদ।

দোল ও হোলির সময় প্রতিবছরই মদ খেয়ে উৎপাত করতে দেখা যায়। নানা রকম অপ্রীতিকর ঘটনাও ঘটে। ভাগে সাবধানতা নিয়েছে হুগলি গ্রামীণ পুলিশ।

বুধবার রাতে গ্রামীণ পুলিশের DSP – র নেতৃত্বে পোলবা থানা এলাকায় দিল্লি রোডের ধারে পানশালা ও ধাবা গুলোতে অভিযান চালানো হয়।ছিলেন সিআই ধনিয়াখালি
রামগোপাল পাল ও ওসি পোলবা নাজিরুদ্দিন আলি।

পানাশালায় যাতে অবৈধ কিছু না হয় তার জন্য সতর্ক করার পাশাপাশি ধাবা হোটেল গুলোতে বেআইনি মদ বিক্রি করতে নিষেধ করা হয়।বেআইনি ভাবে মদ মজুত ও বিক্রি করার অভিযোগে দুইজন গ্রেফতার করে পুলিশ।প্রচুর বিদেশি মদ আটক।
উৎসবের দুদিন মদ খেয়ে রাস্তায় মাতলামি করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দেওয়া হয়েছে। কড়া বার্তা পুলিশের


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *