★শুক্রবার কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বিক্ষিপ্তভাবে হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে। দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
★দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদে।
★দক্ষিণবঙ্গে শুক্রবারের পর বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। শুক্রবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি সব জেলাতেই। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝরো বাতাসের সঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলাবৃষ্টি।
★শনি ও রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দু এক জেলাতে। বৃষ্টি বাড়তে পারে সোমবার। সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তবে ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।


