হোটেলে হানা

Spread the love

নদীয়ার শান্তিপুর ডাকঘরমোড়ের একাধিক খাবার হোটেলে দিনে দুপুরে হানা ফুড সেফটি টিমের।এদিন নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ডাকঘরমোড়ে ফুড সেফটি আধিকারিকরা শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ডাকঘর এলাকার একাধিক খাবারের হোটেলে অভিযান চালায়। ঘটনায় একাধিক দোকানকে নোটিশ ধরায় ফুড সেফটি আধিকারিকরা। যাদের ফুড লাইসেন্স নেই কিংবা ফায়ার লাইসেন্স তৎসহ খাবারের জায়গা অপরিষ্কার সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। এবং হোটেল মালিকদের নোটিশ করা হচ্ছে। দোকানদারদের দাবি সরকারি নিয়ম মেনেই তারা ব্যবসা করছেন। তবে বেশ কিছু দোকানে ফুড লাইসেন্স রিনিউ করা হয়নি তার জন্য আজ ফুড সেফটি আধিকারিকরা নোটিশ দিয়ে গেছে এবং সাত দিনের সময় দিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *