৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আমাকে পার্টি বনাম বিজেপির লড়াই তাই বছর খানেক ধরে চলছে। ভোটের দিল্লিতে তপ্ত ছিল রাজনীতি। রাজধানী বুথ ফেরত সমীক্ষা বলছে, এবার দিল্লির মসনদে বসতে চলেছে বিজেপি।
চাণক্য স্ট্রাটেজিসের সমীক্ষা বলছে আপ পেতে পারে ২৫ থেকে ২৮ টি আসন, বিজেপি পেতে পারে ৩৯ থেকে ৪৪ টি আসন এবং কংগ্রেস পেতে পারে ২ থেকে ৩টি আসন। পিপলস ইনসাইট এর সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ৪৪ থেকে ৪০ টি আসন, আপ পেতে পারে ২৫ থেকে ২৯ টি আসন এবং কংগ্রেসের ভাগ্যে ০ থেকে ২ আসন। পিপলস পালস বলছে, বিজেপি পেতে পারে ৫১ থেকে ৬০টি আসন, কেজরিওয়ালের দল পেতে পারে ১০ থেকে ১৯ টি আসন এবং কংগ্রেস ০। জেভিসির সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে ৩৯ থেকে ৪৫ টি আসন আপ পেতে পারে ২২ থেকে ৩১ টি আসন এবং কংগ্রেস ০ থেকে ২
আবগারি দুর্নীতি থেকে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার, পরবর্তীতে মহিলা মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা, যমুনা দূষণ নিয়ে মন্তব্য এবং রাজনীতি। সবমিলিয়ে কার পাল্লা ভারী হবে দিল্লিতে, সেদিকে নজর থাকবে।


