এগরায় সমবায় নির্বাচনে রাম বাম জোটের জয়।
সমবায় সমিতির নির্বাচনে খাতা খুলতে পারল না তৃণমূল।সবকটি আসনে বিপুল ভোটে জয়ী হয়েছে রাজ্যের প্রধান বিরোধীদল রাম বাম ও কংগ্রেস জোট।শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা- ২ ব্লকের বাসুদেবপুর উত্তরবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর সদস্য নির্বাচন ছিল।যার মোট আসন সংখ্যা ৯টি।এখানে সবকটি আসনেই জয়ী হয়েছে রাম বাম কংগ্রেসের জোট।জোটের বিপুল জয়ের খবর ছড়িয়ে পড়তেই বিজয় উল্লাসে মেতে ওঠেন স্থানীয় বিজেপি সিপিএম ও কংগ্রেস নেতাকর্মীরা।


