হায়দ্রাবাদের ২৬ বছরের এক যুবক রবিতে যাকে সোমবার ওয়াশিংটন ডিসির এক গ্যাস স্টেশনে গুলি করে খুন করা হয়েছে।
রবি তেজা নামে এই যুবককে কি বা কারা খুন করেছেন তা এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
হায়দ্রাবাদের আরকে পুরম গ্রিন হিলস কলোনির বাসিন্দা ছিলেন রবি তেজা। স্নাতকোত্তর পড়তে আমেরিকায় গিয়েছিলেন ২০২২ সালে। চাকরি খুঁজছিলেন। তার পরিবারকে খুনের খবর দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ খুটি দেখছে পুলিশ।
ওয়াশিংটন ডিসিতে ‘খুন’ ভারতের যুবক


