কুম্ভ মেলার সেক্টর ১৯ এ গত ১৯শে জানুয়ারি আগুন লেগে প্রায় ১৮০ টি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এবার জুনা আখড়ার প্রায় ১৫ টি তাঁবু ছাই হয়ে গেল।
পথভৃষ্ট হওয়ার পরের দিন আগুন লাগে কুম্ভ মেলার সেক্টর ২২এ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী প্রশাসনের আধিকারিকরাও পৌঁছন সেখানে সে সময় অবশ্য তাবুতে মানুষজন ছিলেন না বলে প্রাণহানি হয়নি। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। দমকলকর্মীরা অবশ্য সংবাদ সংস্থা এ এন আই কে জানিয়েছেন ঘটনাস্থলে পৌঁছতে সমস্যায় পড়তে হয়েছে তাদের ।রাস্তা না থাকায় পথ খুঁজে পাচ্ছিলেন না তারা।
এই বিপত্তির কারণে প্রশ্নের মুখে পড়ছে বারবার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ এর সরকার। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কুম্ভ মেলায় ৫০ টি অগ্নি নির্বাপন কেন্দ্র রয়েছে। দিনরাত ২০০০ দমকল কর্মী কাজ করছেন দমকলের ৩৫০ টি ইঞ্জিনও সেখানে রয়েছে।


