২৪ কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তার করলো জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ( এস ও জি)
গ্রেপ্তার তিন জনের নাম বাপন বর্মন, আব্দুল সুবাহান ও অসীম বর্মন। এর মধ্যে বাপন ও অসীমের বাড়ি মাদারিহাটে। আব্দুলের বাড়ি মালদার কালিয়াচক এলাকার বালুয়াছারা এলাকায়। ধৃতরা এদিন একটি অল্টো গাড়িতে করে গাঁজা পাচার করছিলো। গোপন সুত্রে খবর পুলিশের এস ও জি অভিযান চালায়। বমাল তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। অল্টো গাড়িটিকেও আটক করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নারকোটিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
এদিকে প্রায় চার গ্রাম ব্রাউন সুগার সহ একজনকে গ্রেপ্তার করেছে কুমারগ্রাম থানার পুলিশ। ধৃতের নাম মুন্না চৌধুরী। কামাখ্যাগুড়ির জগদ্ধার্থি মন্দিরের সামনে পশ্চিম চকচকা এলাকায় ধৃতের বাড়ি। দুটো ঘটনাকেই পুলিশ নিজেদের সফলতা বলে দাবি করছিলো।


