জঙ্গল থেকে লোকালয়ে হাতির পাল
রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে ছয় হাতির পাল বেড়িয়ে কুমারগ্রাম ব্লকের পশ্চিম নারারথলি গ্রামে ঢুকে পড়ে তান্ডব চালায়। এলাকায় কয়েক বিঘা জমির আলু টমেটো সাবার করে হাতির পাল শুক্রবার ওই এলাকা পরিদর্শন করেছেন বন দপ্তরের কর্তারা। স্থানীয় বাসিন্দা সত্যজিৎ দাস বলেন, “ আমার ২ বিঘার আলু সহ বেশ কিছু লঙ্কার ক্ষেত নষ্ট করেছে হাতির পাল। অন্যান্য কৃষকেরও জমির ফসল নষ্ট হয়েছে। আমরা চাই হাতির হামলা বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহন করুক বন দপ্তর।“
বক্সা টাইগার রিজার্ভের বন কর্তারা দাবি করেছেন হাতির হামলা রুখতে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ সব সময় ব্যবস্থা গ্রহন করছেন।


