ট্রাক দুর্ঘটনায় মৃত্যু!
সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাকটার উল্টে মৃত্যু হল চালকের হরিহরপাড়ায়।
ঘটনাটি ঘটেছে সোমবার সাত সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আব্দুলপুর এলাকায়। মৃত চালকের নাম রিপন মন্ডল তার বাড়ি দৌলতাবাদের রুহের পাড়া এলাকায়। তার বয়স ২৬ বছর। স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা যায় এদিন ট্রাক্টারে করে মাটি খালি করার সময় ট্রাক্টরের টলির বাড়ি লেগে ঘটনাস্থলে গুরুতর আহত হলে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করা হয়।


