ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার শহর লাগোয়া শোভাগঞ্জ বাঁশ বাগান এলাকায়।
মৃত ব্যক্তির নাম নিখিল কর। তিনি স্থানীয় শোভাগঞ্জ এলাকার বাসিন্দা। স্থানীয় একটি মিষ্টির দোকানে কারিগরের কাজ করতেন তিনি।এদিন সকালে রেল লাইন পারাপার করতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
মৃত দেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশ।


