দলছুট হাতির আক্রমণে আহত ২

Spread the love

দলছুট হাতির আক্রমণে আহত ২

 

দলছুট হাতির আক্রমনে আহত দুই ব্যক্তি, ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের মঙ্গলপাড়া এলাকায়, জানা গিয়েছে ওই দুই ব্যক্তির নাম হিমাংশু কারক, সুনীল রাম, দুইজনেরই বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫,স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার ভোররাতে হঠাৎই এলাকায় প্রবেশ করে একটি দলছুট হাতি, এরপর একজনকে সামনে পেয়ে আক্রমণ করে ওই দলছুট হাতি,এরপর গ্রামের মাঝে অন্য এক ব্যক্তির উপর আক্রমণ করে ওই দলছুট হাতিটি,ইতিমধ্যেই আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে,সেখানে তাদের শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই দিকে এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হওয়ার পাশাপাশি ক্ষোভ বাড়ছে বনদপ্তরের উপর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *