নিখিল ভারত সমবায় সপ্তাহ পালন

Spread the love

নিখিল ভারত সমবায় সপ্তাহ পালন

 

সিঙ্গুর ব্লক সমবায় সমিতির উদ্যোগে সিঙ্গুরের মির্জাপুর গ্রামে পালিত হল ৭২ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ। এর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না, হুগলি রেঞ্জের কো অপারেটিভ সোসাইটির

ডেপুটি রেজিস্ট্রার অভিজিৎ সরকার সহ অন্যান্য আধিকারিক রা।

ব্লকের ১৮ টি সমবায়কে একত্রিত করে এই সমবায় সপ্তাহ পালিত করা হয়। গত ১৪ ই নভেম্বর থেকে শুরু হয়েছে এই সমবায় সপ্তাহ। চলবে ২০ শে নভেম্বর পর্যন্ত।

মন্ত্রী বেচারাম মান্না বলেন, রাজ্যের সমস্ত স্তরের মানুষ কে এক ছাতার তলায় এনে ক্ষুদ্র সঞ্চয় এর মাধ্যমে মানুষ আরো বেশি সুবিধা পাবে। বিশেষ করে কৃষকরা স্বল্প মূল্যে কৃষি ঋনের মাধ্যমে জমির সার, বীজ কেনার সুবিধা পাবে। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বাবলম্বী করতে বিশেষ ঋণ পাবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *