পথ দুর্ঘটনায় আহত একাধিক স্কুল পড়ুয়া
আনিশ উদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবার: স্কুলে যাওয়ার পথে টোটো উল্টে আহত ৫ জন স্কুল পড়ুয়া। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ডায়মন্ড হারবার থানার পুলিশ।
সোমবার ডায়মন্ড হারবার থানার আশ্রম মোড় এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সরিষার বেসরকারি মিশনের কয়েকজন স্কুল পড়ুয়া একটি টোটোতে চেপে স্কুলে যাচ্ছিলো । সরিষা আশ্রম মোড়ের কাছে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায় এবং তাতে থাকা পাঁচজন পড়ুয়া গুরুতরভাবে আহত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ডায়মন্ড হারবার থানার আই সি মৌসম চক্রবর্তী ও ডায়মন্ড হারবার মহিলা থানার ওসি ডলি ঝাঁ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। আহত পড়ুয়াদের উদ্ধার করে দ্রুত ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।


