পুজোর অনুদান দেওয়া শুরু

Spread the love

পুজো অনুদান দেওয়া শুরু হল কাটোয়া থানা এলাকায়। কাটোয়া সংহতি প্রেক্ষাগৃহে কাটোয়া থানার এলাকার দুটো পুরসভা সহ ১৬ টি গ্রাম পঞ্চায়েতের অধীনস্ত ৫৬৯ টি অনুমোদিত পুজো কমিটির কর্মকর্তাদের হাতে চেক তুলে দেওয়া হল। আনুষ্ঠানিক ভাবে পুজো কমিটির কর্মকর্তাদের হাতে ১ লাখ ১০ হাজার টাকার চেক তুলে দিলেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ এবং কাটোয়া থানার আই সি তীর্থেন্দু গগঙ্গোপাধ্যায়।পুজো প্যান্ডেল সহ শোভাযাত্রায় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে এদিন মঞ্চ থেকে পুজো উদ্যোক্তাদের জানানো হয়। এছাড়াও প্রশাসনের তরফে আবেদন করা হয় পুজোকমিটি গুলো যেন উৎসবের দিনগুলো যেন প্রশাসনিক নিয়ম নীতি মেনে পুজো পরিচালনা করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *