বাবা ফোন দেয়নি, তাই আত্মহত্যা

Spread the love

বাবার কাছে দামি মোবাইল চেয়েছিল ছেলে। ক্ষেতমজুর বাবার পক্ষে দামী মোবাইল এই মুহূর্তেই দেওয়া সম্ভব ছিল না, আর এখন দামি মোবাইল দিতে পারবেনা এমন জানানোর পরই বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বছর ১৯ এর দেবদাস সাঁতরা নামে এক যুবকের। আজ বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য কালনা মহকুমা হসপিটালে পাঠায় পূর্বস্থলী থানার পুলিশ। জানা গিয়েছে আজকে মোবাইল থাকা সত্ত্বেও আরেকটি দামি মোবাইল কিনতে চেয়েছিল ছেলে গতকাল সেই নিয়ে বায়নাও করেছিল সে, কিন্তু ক্ষেতমজুর বাবার পক্ষে এই মুহূর্তেই দামি মোবাইল দেওয়া সম্ভব ছিল না, আর সেই কারণেই অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। ঘটনাটি পূর্বস্থলী থানার অন্তর্গত ইসবপুর এলাকায় আজ বৃহস্পতিবার সকালে ঘটে। এ প্রসঙ্গে মৃত যুবকের বাবা তিনি জানান ছেলেকে মোবাইল কিনে দিতে পারিনি বলেই এই ঘটনা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *