ব্রেক ফেল!

Spread the love

 

দ্রুত গতিতে যাওয়ার সময় চলন্ত অবস্থায় ব্রেক ফেল করে নয়নজলিতে পড়ে গেলো লরি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন চালক ও স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুতি থানার অন্তর্গত মহেসাইল হসপিটাল সংলগ্ন জাতীয় সড়কে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুলিয়ানের দিক থেকে জঙ্গিপুরের দ্রুত গতিতে একটি লড়ি যাচ্ছিল। কিন্তু হঠাৎ চলন্ত অবস্থায় লরির ব্রেক ফেল করে যায়। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে সোজা নয়নজলিতে পড়ে যায় লরিটি। দুর্ঘটনার শব্দে ছুটে আসেন স্থানীয় মানুষজন। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক সেকেন্ডের জন্য যদি লরিটি দোকানের দিকে ঘুরে আসত তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটতে পারত। সৌভাগ্যবশত, চালক ও পাশে থাকা এক খালাসি প্রাণে বেঁচে যান। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। পরে ক্রেনের সাহায্যে লরিটিকে নয়নজলি থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান, লরির ব্রেক সিস্টেমে যান্ত্রিক ত্রুটি থাকায় এই দুর্ঘটনা ঘটে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *