সবংয়ে হনুমানের তাণ্ডব। আক্রান্ত ২, গুরুতর অবস্থায় দুজনকেই পাঠানো হোলো মেদিনীপুর মেডিক্যালে সবং ব্লকের ৯ নম্বর বলপাই অঞ্চলে নিশ্চিন্তা গ্রামে আইসিডিএস এ পড়া ছোট ছোট ছোট বাচ্চারা বাড়ি ফিরছিল।পথে মধ্যে একটি বাচ্চা ছেলে অনিকেত গাজর,বয়স পাঁচ বছর এবং একটি মাঝ বয়সী ভদ্রমহিলা নাম কবিতা কটাল তাদের ওপর হঠাৎ করেই হনুমান এর পঙ্গপাল আক্রমণ চালায়।তাদের চিৎকার চেঁচামেচি তে গ্রামের লোকজন ছুটে এলে সেখান থেকে হনুমানের দল পালিয়ে যায়। এতে বাচ্চাটি মারাত্মকভাবে জখম হয়েছে।সঙ্গে সঙ্গে যখন সবং হসপিটালে আনা হলো ডাক্তার বাবুরা দেখে বলেন যে হাতে কোন ভাবে স্টিচ করা যাবে না। তবুও পায়ে যেখানটা ফালাফালা করেছে সেখানে তিন-চারটি স্টিচ পড়েছে। জেলা পরিষদে কর্মাধ্যক্ষ আবুল কালাম বক্স খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সবং হসপিটালে পৌঁছে যান। তিনি নিজে উদ্যোগ নিয়ে BMOH এর সঙ্গে কথা বলে মেদিনীপুর মেডিকাল কলেজে পাঠিয়ে দেওয়ার ব্যাবস্থা করেন আক্রান্তদের।খবর দেওয়া হয়েছে বন দপ্তরে।


