কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সংসদে ভাষণের পর তাকে ক্লান্ত ও বেচারী বলে কটাক্ষ করেছিলেন। এই মন্তব্যে রেগে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান কংগ্রেস চেয়ারপার্সনের এরকম মন্তব্য গোটা দলিত সমাজকে অপমান বলে তিনি মনে করেন।
বাজেট উপলক্ষে রাষ্ট্রপতির ভাষণ শেষের পর সোনিয়া গান্ধী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান ,ভাষণ দেওয়ার সময় ওনাকে অত্যন্ত ক্লান্ত লাগছিল। শেষের দিকে তো অনেক কষ্ট করে কথা বলছিলেন। উনি বেচারি মহিলা। রাহুল গান্ধীও কটাক্ষ করেন রাষ্ট্রপতি কে । তিনি জানান , “তার ভাষণে বড্ড কথা বেশি ছিল। কিন্তু বাস্তবে তা ছিল অন্তঃসার পূর্ণ এবং একঘেয়ে। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলেছেন তিনি।”
এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির এক সভায় বলেন , “এদিন সংসদে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দিচ্ছিলেন, যেখানে বিকশিত ভারত বিশ্বগুরু ভারতের কথা বলছিলেন রাষ্ট্রপতি। উনি ওড়িশার আদিবাসী পরিবার থেকে উঠে আসা মানুষ। ওড়িয়া ওনার মাতৃভাষা। হিন্দিতে দক্ষ না হলেও উনি সুন্দরভাবে ভাষণ দিয়েছেন। আমাদের রাষ্ট্রপতিকে গরিব, ক্লান্ত মহিলা বলে অপমান করেছেন। বস্তু বলে কটাক্ষ করেছেন। এদের অবিলম্বে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে । রাষ্ট্রপতি ছাড়াও তপশিলি জাতি উপজাতি ও ওবিসি সম্প্রদায় মানুষের কাছেও ক্ষমা চাইতে হবে।


