দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া প্রায় ২৫০ টি মোবাইল উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দিল মগরাহাট থানার পুলিশ।
জানাযায়, মগরাহাট থানা এলাকায় একাধিক মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়েছিল। মগরাহাট থানার পুলিশ বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন এবং অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে খোয়া যাওয়া মোবাইলগুলি উদ্ধারের চেষ্টা চালানো হয়। অবশেষে মগরাহাট থানার উদ্যোগে প্রায় ১২০টি মোবাইল প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। মোবাইল ফোনগুলি তুলে দেন ডায়মন্ডহারবার এসডিপিও সাকিব আহমেদ উপস্থিত ছিলেন সি আই মগরাহাট ও মগরাহাট থানার ওসি সহ অন্যান্যরা। নিজেদের খোয়া যাওয়া মোবাইল ফোনগুলি ফিরে পেয়ে খুশি মোবাইল প্রাপকেরা।


