রাগের মাথায় স্বামীকেই পিটিয়ে মেরে ফেললেন স্ত্রী?

Spread the love

বিকাশ মাল পেশায় ছিলেন দিনমজুর। স্ত্রী এবং তিন সন্তানের পরিবার তার সামান্য এ কোন রকমে চলত। কিন্তু মদের নেশা পেয়ে বসেছিল তাকে। নেশার তাড়নায় তিনি আসবাবপত্র বাড়ির এক এক করে বিক্রি করে দিয়েছেন।

কখনো গৃহপালিত ছাগল বিক্রি করেছেন কখনো বাড়ির গতি বাতি বিক্রি করেছেন নেশার চক্করে। কিন্তু স্বভাব তার বদলায়নি। বাড়িতে মজুত থাকা ধানে এবার হাত দিয়েছিলেন তিনি মদের টাকা যোগাড় করতে। যুবকের স্ত্রী জানতে পেরে ছুটে যান এবং স্বামীকে হাতেনাতে ধরেন। রাগের চোটে লাঠিপেটা করেন স্বামীকে । তাতেই মৃত্যু হয় বয়স ৩৮ এর বিকাশের। স্বামীকে খুন করার অপরাধে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার কল্যাণী গ্রাম পঞ্চায়েতের বিনোদনগর গ্রামে।

প্রতিবেশীরা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে মদের প্রতি আসক্তি এমন ভাবেই বেড়ে গিয়েছিল যে, কাজকর্ম আর তেমন করতেন না বিকাশ । সংসারের হাল তাই ধরতে হয় স্ত্রী সুলেখাকে। বাসনপত্র, ছাগল বিক্রি করেছেন। এরপর ফন্দি করেছিলেন বাড়িতে জমিয়ে রাখা ধান বিক্রি করবেন। শনিবার স্ত্রীর চোখ এড়িয়ে বিকেলে বস্তাবন্দী ধান বাড়ির বাইরে নিয়ে যান তিনি। স্ত্রীর মুখোমুখি পড়ে যান যুবক। স্বামীকে আটকাতে হাতে লাঠি তুলে নেন। বিকাশের মাথায় আঘাত করেন তিনি। সেই আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন বিকাশ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *