কখনো সিবিআই, কখনও পুলিশ বলে অবসরপ্রাপ্ত শিক্ষককে ফোন করে টাকা আত্মসাৎ এর ফাঁদ পেতেছিল প্রতারকরা , বুঝতে পেরে বনগাঁ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলো অবসরপ্রাপ্ত শিক্ষক ।
উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার প্রতাপগড়ের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক অজয় মজুমদার সোমবার বনগাঁ সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তার অভিযোগ চলতি মাসের চার তারিখে তার কাছে একটি ফোন এসেছিল বলা হয়েছিল অজয় বাবুর আধার কার্ড ব্যবহার করে একটি একাউন্ট তৈরি করা হয়েছে । যে ব্যক্তির নামে একাউন্ট তিনি গ্রেপ্তার হয়েছেন এবং নানা কুকর্মের সঙ্গে যুক । অজয় বাবুর নামে ব্যাঙ্গালোর থানায় এফ আই আর হয়েছে । এবং তেমন ভাবেই ব্যাঙ্গালোরের সঞ্জীব রাও নামে এস আই য়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয় । এরপরেই ফোনে অজয় বাবুকে সিবিআইয়ের নাম করেও ফোন করা হয় । সুপ্রিম কোর্টে প্রমাণ করার জন্য অজয় বাবু সমস্ত ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলে একটি স্টেট ব্যাংকের একাউন্টে জমা করবার জন্য বলা হয় । এরপরই অজয় বাবু বুঝতে পারেন তিনি প্রতারকদের খপ্পরে পড়েছেন । তারপরেই বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ।
এই বিষয়ে অজয় মজুমদার জানিয়েছেন তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাথমিকভাবে প্রতারকদের ফোনে তিনি ঘাবড়ে গিয়েছিলেন । পরে বুঝতে পেরে তিনি সাইবার ক্রাইম থানার দারস্ত হয়েছেন ।


