শ্রমিকদের পদোন্নতি সহ কয়েক দফা দাবিতে আসানসোলের সালানপুর এরিয়ার ডাবর খোলামুখ খনির কাজ বন্ধ করে বিক্ষোভ।তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতৃত্বে শ্রমিকরা খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায়।শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে যে সমস্ত শ্রমিকরা কয়লাখনিতে কাজ করছেন তাদের কোনো পদোন্নতি হচ্ছে না।এমনকি শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নেই।তারই প্রতিবাদে শনিবার খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায়।বিক্ষোভ চলাকালীন এক শ্রমিককে খনির এক আধিকারিক গালিগালাজ করে বলে অভিযোগ।দাবি না মানলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন শ্রমিকেরা।


