পুনরায় দলে জায়গা না পাওয়ায় দলের প্রতি অভিমান হয়ে অবশেষে দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃনমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক মহম্মদ বাবলু। মঙ্গলবার বিকালে ইসলামপুরে সাংবাদিক সম্মেলন করে তিনি দল ছাড়লেন।
উল্লেখ্য গত রবিবার জেলা যুব তৃণমূল কংগ্রেসের নতুন কমিটিতে নাম না থাকায় অভিমানে দল ছাড়লেন তৃণমূল নেতা মহম্মদ বাবলু। তার অভিযোগ যারা কোনো দিন দলের হয়ে শ্লোগান পযন্ত দেয়নি তারাই আজকে দলে যায়গা পেয়েছে। শুধু তাই টাকা দিয়ে দলের পদ পেয়েছেন অনেকেই, এমন বিষ্ফরক অভিযোগ করেন অভিমানি নেতা সংবাদ মাধ্যমের সামনে।
বাইট: মহম্মদ বাবলু অভিমানি যুব তৃণমূল কংগ্রেস নেতা


